1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

আসন্ন নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে যাদের মনোয়ন বৈধ এবং বাতিল

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৯ Time View

অগ্রযাত্রা সংবাদঃ

মৌলভীবাজার-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদে অংশ নিয়ে মনোনয়নপত্র দাখিল করা ১১ প্রার্থীর মধ্যে ৬ জনের প্রার্থীতা বৈধ ও ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন জমা দেন ১১ জন প্রার্থী। এর মধ্যে ৬ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে। নানা ধরনের ত্রুটি থাকার কারণে এ আসনের ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্টের মো. আব্দুর রউফ, জাকের পার্টির মো. আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ফাহাদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান।

মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পপতি মো. জিল্লুর রহমান, জাসদ নেতা আব্দুল মোসাব্বির, ওয়ার্কাস পার্টি তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির দুই নেতা রুহুল আমিন ও আলতাফুর রহমান এবং এনপিপির মো. আবু বকর।

প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আগামী ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর প্রার্থীরা এই ঘোষণার বিপরীতে আপিল করতে পারবেন। আপিলের রায় ১৫ ডিসেম্বরের মধ্যে জানাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com