1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বগুড়ায় বিজেডি থেকে এবার লড়বেন হিরো আলম

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৫৯ Time View

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের ছয় দলের অন্যতম বিজেডি। বুধবার দুপুরে ইসলামিক জোটের একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ব্যক্তিগত সহকারী সুজন রহমান (শুভ)। বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান হিরো আলমের মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিবারেল ইসলামিক জোটের ছয় দলের মধ্যে বিএসপি ছাড়া অন্য কোনো দলের নিবন্ধন নেই। গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিএসপি। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি বিএসপির প্রতিষ্ঠাতা। দলটির নির্বাচনী প্রতীক একতারা।

এ ব্যাপারে জানতে চাইলে লিবারেল ইসলামিক জোটের নেতা ও বিএসপির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রথম আলোকে বলেন, ‘হিরো আলম বিএসপির প্রার্থী নয়। আমাদের যে জোট হয়েছে, সেই জোটের বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী তিনি। বিজেডি বলেছে, হিরো আলমকে নমিনেশন (মনোনয়ন) দিতে হবে। তাঁকে মনোনয়ন না দিলে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবে। এ কারণে জোট থেকে হিরো আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com