1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরিক্ষা অনুষ্টিত

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩২৩ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়ে শনিবার (৪ নভেম্বর) বেলা ১টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ী ও রাজনগর উপজেলা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক। জুড়ী কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ও জুড়ী কেন্দ্র প্রধান মনিরুল ইসলাম। রাজনগর কেন্দ্র পরিদর্শকালে এসময় উপস্থিত ছিলেন রাজনগর কেন্দ্র প্রধান হারুনুর রাশিদ ও সংগঠনের রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা বকসসহ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযেগিতায় করায় অভিভাবক, শিক্ষার্থী, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এবার প্রথম মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ১৩১জন, জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমি কেন্দ্রে ১৯০জন এবং রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল কেন্দ্রে ২৪০জন পরীক্ষার্থী ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নেন। মৌলভীবাজার জেলায় ৩টি কেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এবারের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ৬৪০৪২ জন পরীক্ষার্থী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com