1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কারাগার থেকে মুক্তি পেলেন শিশু রফিকুল ইসলাম মাদানি

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত-সমালোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী‌ (২৮)। শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। রফিকুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।

২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব মামলা করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ ছাড়া তেজগাঁও ও মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com