1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

উদ্যোক্তা হিসেবে নারীরা এগিয়ে রয়েছে-মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৬ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ
কলাগাছের সুতা দিয়ে ঐতিহ্যবাহি পোষাক তৈরি প্রশিক্ষণ পরিদর্শন করেছেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। ২০ সেপ্টেম্বর রোজ বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ডলুছড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠী সেন্টারে আয়োজিত হাতে-কলমে এ প্রশিক্ষণ পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। সবুজছায়া মহিলা সমবায় সমিতির সভাপতি ও সহকারী প্রশিক্ষক সালেহা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সমন্বকারী ও শ্রীমঙ্গল তাঁত প্রতিনিধি মো: রবিউল ইসলাম রাসেল, কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী প্রমুখ। এছাড়াও প্রশিক্ষক, শিক্ষার্থীরা উপস্তিত ছিলেন।
এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্স পরিদর্শন শেষে এ আয়োজনকে স্বাগত জানিয়ে ও কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেন,আয়োজনকে স্বাগত জানিয়ে মাননীয় সাংসদ বলেন যে “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীরা এখন আর ঘরে বসে নেই। মাননীয় প্রধানমন্ত্রীর আমলে তাদের অনেকের উদ্যোক্তার ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রমাণ করে যে টেকসই ও ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে নারীরাও এগিয়ে আছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এ দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান দিন দিন জোরালো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শ্রমঘন শিল্পকে অনেক গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ সরকার। আসুন আমরা দেশের স্বার্থে সকলে মিলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অংশগ্রহণ করি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করি।
১১-৩০ সেপ্টেম্বর ২০ দিনব্যাপী এ কোর্সটিতে প্রশিক্ষণ দিচ্ছেন কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী। এতে মনিপুরী সম্প্রদায়ের ৩০ জন প্রশিক্ষণার্থী এ কোর্সটিতে অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com