1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

নবনিযুক্ত প্রধান বিচারপতির সাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৮ Time View

অগ্রযাত্রা সংবাদ :
নবনিযুক্ত ২৪ তম মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার
মোহাম্মদ আবু জাফর রাজু ।

বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি।

বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মহোদয়ের বাসভবনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু সৌজন্য সাক্ষাৎ করেছেন । আবু জাফর রাজু নবনিযুক্ত প্রধান বিচারপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং বিচার প্রার্থী জনসাধারণের দুঃখ দুর্দশা লাঘব হবে ।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com