1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স হবে ৫০ শয্যার, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টিত

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৭ Time View

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ইউএইচডি) আর এতে ব্যয় হবে ১৩ কোটি ৪০ লাখ ৫৯ হাজার টাকা।

 

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৪ বছর পেরিয়ে গেলেও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্যমান অবকাঠামোগত কোনো উন্নয়ন সাধিত হয়নি। রাজনগরের জনসংখ্যা বৃদ্ধি ও চিকিৎসাসেবার চাহিদা বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নিতকরণের জন্য এ এলাকার সর্বস্তরের মানুষ সরকারের নিকট জোর দাবি জানিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নিতকরণের আদেশ দেন এবং গত ১৬ এপ্রিল এ সংক্রান্ত কার্যাদেশসহ আগামী ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার আদেশ জারি করেন।

 

সোমবার সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নেছার আহমদ রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিতকরণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থসারথী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, থানার ওসি আবুল হাসিম, এইচইডি’র সহকারী প্রকৌশলী মনিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিলন বখত, ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, ইউপি চেয়ারম্যান ছালেক আহমদ, ইউপি চেয়ারম্যান সামছুন নূর আজাদ, ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, আওয়ামী লীগ নেতা ফয়সল আহমদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ। উল্লেখ্য, ৫০ শয্যায় উন্নিতকরণ কাজের মধ্যে আছে ৩ তলা বিশিষ্ট ওপিডি ভবন, ২ তলা বিশিষ্ট ডক্টর্স কোয়ার্টার, ৫ তলা বিশিষ্ট কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসার ডরমিটরি, ৩ তলা বিশিষ্ট নার্স ডরমিটরি, ২ তলা বিশিষ্ট স্টাফ ডরমিটরি, গ্যারেজ কাম ড্রাইভারস কোয়ার্টার, ১ তলা বিশিষ্ট সাব-স্টেশন, বহিঃবৈদ্যুতিক কাজ, সারফেস ড্রেন, আভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, বিদ্যমান স্থাপনাসমূহ মেরামত ও সংস্কার কাজ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com