1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৮১ Time View

অগ্রযাত্রা সংবাদ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টুঙ্গিপাড়া আসছেন। তিনি বেলা ১১টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকশ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে।

এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর প্রধানমন্ত্রী তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ’৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় জেলা প্রশাসন আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় শোক দিবসের সব কর্মসূচি সফল করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com