1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজার জঙ্গি আস্তানা থেকে আটক সাতক্ষীরার শরিফুল স্ত্রী-কন্যা নিয়ে বাড়ি ছেড়েছিলেন

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ Time View

অগ্রযাত্রা সংবাদঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে জঙ্গি সন্দেহে আটক হয়েছেন সাতক্ষীরার তালার এক পরিবারের তিনজন। তারা হচ্ছেন- ওই উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের মৃত ওমর শরীফুল ইসলাম মোড়ল (৪০),  স্ত্রী আমিনা বেগম (৩৮) ও একমাত্র মেয়ে হাবিবা (২০)। সুত্রজানায়, গত ২৫ জুলাই বাড়ি থেকে শরিফুল, তার স্ত্রী ও মেয়ে একসঙ্গে বের হন। এরপর থেকেই ভাই ও পরিচিতজনদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গত শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযানে কুলাউড়া থেকে আটক হয়েছে এ তিনজন। তালার খলিলগর ইউনিয়নের দক্ষিণ নলতা এলাকার স্থানীয় লোকজন জানান, খুলনা-পাইকগাছা সড়কের পাশে শরিফুলের ছোট্ট একটি দোকানঘর। এই দোকানটিতে পরিবার নিয়ে বসবাসসহ সাইকেল মেরামতের কাজ করে সংসার চালাতেন শরিফুল। পাশেই মোড়ল পাড়া। সেখানে শরিফুলের পৈতৃক ভিটা। শরিফুলের দুই ভাই সেখানেই বসবাস করেন।তারা জানান, গত ২৫ জুলাই স্ত্রী আমেনা বেগম ও মেয়ে হাবিবাকে নিয়ে জঙ্গী হিসাবে আটক জামাইকে জামিনে মুক্ত করতে সিরাজগঞ্জের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান শরিফুল। তারপর থেকেই মোবাইল বন্ধ থাকায় শরিফুলের সাথে যোগাযোগ করতে পারেননি তারা।

শরিফুলের বড় ভাই নজরুল মোড়ল জানান, তারা খুবই গরীব ও নিরীহ প্রকৃতির মানুষ। তার ছোট ভাই শরিফুল সাইকেল মেরামতের কাজ করে সংসার চালান। কখনো খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত ছিলেন এমন কোন খবর এলাকার কোনো মানুষ দিতে পারবেন না। একই কথা পরিবারটির বাকি সদস্যদের।তিনি বলেন, আটরশি পীরের ভক্ত শরিফুল। প্রতিবছর আটরশির ওরশ শরীফে যেতেন। তার সাথে স্থানীয়, এলাকাবাসীসহ মাঝে মধ্যে তিনিও যেতেন। তবে এটা কোনো রাজনৈতিক দল কিনা সেটা তার জানা নেই। তার ছোট ভাই জঙ্গি সদস্য হয়েছেন শুনে অবাক তিনি। এটা তারা বিশ্বাস করতে পারছেন না। পরিবারের বাকি সদস্যরাও হতভম্ব হয়ে পড়েন জঙ্গি সন্দেহে আটকের খবর শুনে। তিনি আরও জানান, দুই বছর আগে জঙ্গি সন্দেহে সিরাজগঞ্জ থেকে আটক হন শরিফুলের একমাত্র মেয়ের জামাই অমিনুল ইসলাম শান্ত। বর্তমানে তিনি সিরাজগঞ্জ কারাগারে। তাকে আদালত থেকে জামিনে মুক্ত করতে সিরাজগঞ্জে যাচ্ছেন বলে বাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বের হন শরিফুল। গত শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের সিটিটিসি ইউনিটের অভিযানে জঙ্গি সন্দেহে থেকে আটক হন তারা। এর আগে গত বছরের ২০ নভেম্বর সিরাজগঞ্জ থেকে জঙ্গী হিসেবে আটক হয়েছিলেন শরিফুলের মেয়ের জামাই আমিনুল ইসলাম শান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com