1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্টিত

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৩৯ Time View

অগ্রযাত্রা সংবাদ :মৌলভীবাজার জেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিয়ম করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) মহোদয়।

রোববার (৩০ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায়।

মতবিনিময় সভার শুরুতে মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) মহোদয় আগত সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) মহোদয় দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়তে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের প্রতি আহবান জানান।

উক্ত মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জনাব মোহসিন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তপন দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ওয়ালিদুর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com