1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ভারত থেকে আমদানি করা হয় ৩৬ টন কাঁচা মরিচ

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪১৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঈদের টানা ৬ দিন ছুটির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ছুটি কাটিয়ে কার্যক্রম শুরুর প্রথম দিনেই দেশে এসেছে ভারত থেকে আমদানি করা ৩৬ টন কাঁচা মরিচ। এর আগে ফলন বিপর্যয়ের পাশাপাশি টানা বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় বাজারে দফায় দফায় বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। কেজিপ্রতি মরিচ বিক্রি হচ্ছে হাজার টাকা। এ কারণে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঈদের ছুটির পরে গতকাল সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৬ টন কাঁচা মরিচ দেশে এসেছে। প্রভাত কুমার সিংহ আরও বলেন, এর আগে কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। তবে ঈদের ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ ছিল। গতকাল ছুটি শেষে দেশে আসছে আমদানিকৃত কাঁচা মরিচ। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com