

মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের মৌলভীবাজার সদর মডেল থানা পরিদর্শন
আজ (২৪ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান মহোদয় মৌলভীবাজার সদর মডেল থানা পরিদর্শন করেন।
বুধবার দুপুরে মাননীয় মন্ত্রী মহোদয় থানা প্রাঙ্গণে পৌঁছালে সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব হারুনুর রশিদ চৌধুরী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয় এবং জেলা প্রশাসক জনাব ড. উর্মি বিনতে সালাম সেখানে উপস্থিত ছিলেন।
এরপর মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় মন্ত্রী মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
সালামি গ্রহণ শেষে মাননীয় মন্ত্রী মহোদয় থানা প্রাঙ্গন, থানার অফিস, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক ঘুরে দেখেন।
মাননীয় মন্ত্রী মহোদয় থানার পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং জনসাধারণকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদান করার আহবান জানান।








Leave a Reply
You must be logged in to post a comment.