

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র গরমের মধ্যে গায়ে জ্যাকেট পরে ভেতরে এক ব্যাগ গাঁজা নিয়ে যাচ্ছিলেন যুবক। এ সময় গোপনে খবর পেয়ে তাকে আটক করে পুলিশ। ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গোলের হাওর এলাকায় এক কেজির বেশি গাঁজাসহ বকুল মিয়া (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত তনু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদেব বাছার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিমল চন্দ্র মিলে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ বকুল মিয়াকে আটক করেন।








Leave a Reply
You must be logged in to post a comment.