1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

দেশের অগ্রগতি-সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়েই আমরা দেশ পরিচালনা করছি। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন।দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না, এটি জাতির পিতাই প্রথম বলেছিলেন। শুধু বলেননি, নিজেও কাজ করতেন। গণভবনে তখন ২৩ মণ আলু হয়েছিল। জাতির পিতা আর কয়েক বছর সময় পেলে আরও অনেক আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হতো। কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসে সব ধ্বংস করে দেয়। যে দেশে সামরিক একনায়করা ক্ষমতায় আসে, সেখানেই তারা দুর্নীতিকেই নীতিতে পরিণত করে। কারণ তাদের মানুষের কাছে দায়বদ্ধতা থাকে না। শেখ হাসিনা বলেন, আমরা কাজ করছি জনকল্যাণে, দুর্নীতির বিরুদ্ধে আমরা শুদ্ধাচার নীতি নিয়েছি। দেশের সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com