1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

হত্যা মামলার আসামী  ৬ বছর পর মৌলভীবাজারে গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের ৬ বছর পর পরোয়ানা ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলা থেকে ঐ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বাজারে দীর্ঘদিন যাবত হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক এক আসামি অবস্থান করছে।

খবর পেয়ে তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুন বস্তি এলাকার মৃত. আয়াত আলীর ছেলে মো. মোশাহিদ মিয়াকে (৪৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে, শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মো. মোশাহিদ কামাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আসামি মোশাহিদ মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ২০১৭ সালে হত্যা মামলা রুজু হয়। গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল।

বর্তমানে তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com