1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

২০ বছর পর র‍্যাব-৯ এর হাতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪০১ Time View

অগ্রযাত্রা সংবাদঃ
এর অভিযানে মৌলভীবাজার সদর উপজেলা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ১ জন আসামীকে গ্রেফতার করেছে। তাকে  প্রায় ২০ বছর পর গ্রেফতার করে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি রাতে মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি-সিলেট এর কোতয়ালী থানার মামলা নং- ১৮(০৮) ২০০০, জিআর নং- ৭০৫/২০০০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ০৭/২০০০ মূলে ১৪ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রুপসী এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহিম এর ছেলে সিরাজ (৪১)। বর্ণিত আসামী দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় ছদ্মবেশে বসবাস করে আসছিল।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com