1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বিএনপি’র ১৪৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৯২ Time View

বিশেষ প্রতিনিধি ঃ

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪৬ নেতাকর্মীর জামিন আবেদন আবারও নাকচ হয়ে গেছে। রোববার ঢাকার মহানগর হাকিম আতাউল্লাহ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, ওমর ফারুক ফারুকীসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন আইনজীবী আজাদ রহমান। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আদালতে দায়ের করা (সিআর) মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া পৃথক তিন থানার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ও তোফাজ্জল হোসেনের আদালতে পুলিশ পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com