1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কবি বদরুল ইসলাম এর লেখা কবিতা ” সম্পর্ক”

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪২৫ Time View

সম্পর্ক
————————————————————————-
মোঃ বদরুল ইসলাম

সম্পর্কের চড়াইউতরাই আছে
সেসব ডিঙিয়ে তারপর বন্ধন আসে
ফুলের বাঁধন মায়ার বাঁধন — এ-সবই সম্পর্ক কাহন।

সম্পর্কের সংজ্ঞা খুঁজে হয়রান কেউ কেউ,
মানঅভিমান বুঝি, খুনশুটি বুঝি
শুধু বুঝি না কার কতটা ত্যাগে সম্পর্ক মহীয়ান।

ভুল বোঝাবুঝি, সন্দেহ বিভেদ আনে
বিশ্বাসের ভিত্তি দৃঢ় নাহলে সম্পর্কে ধ্বস নামে,
এইজন্য সমঝোতা চাই, প্রাণখোলা কথা চাই
যাতে পারস্পরিক টানাপোড়েন নিঃশেষ হয়।

মনে হতে পারে — সম্পর্ক টা মেকি
হতে পারে কৃত্রিমতা ভরা কথোপকথন,
মনের গভীরতা দিয়ে সেসব অনুভব করে নিতে হয়।
সম্পর্কের চারাগাছটি খুব তৃষ্ণার্ত
সে সকাল-বিকাল জল চায়, পরিচর্যা চায়
তবেই না ফুল হয়ে শোভিত হয় বাগান
তবেই তো সুঘ্রাণে মোহিত হয় আমাদের মন।

 

মো: বদরুল ইসলাম

মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com