1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজিকালে দুই প্রতারক গ্রেফতার

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫১০ Time View

জুড়ী প্রতিনিধি:

রবিবার ৩১ জুলাই ২০২২ রাত অনুমান ১.০০ ঘটিকার সময় পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় জুড়ী থানা পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জুড়ী থানার ০৫ নং জায়ফরনগর ইউনিয়নের জুড়ী টু বড়লেখা গামী রাস্তার জাঙ্গিরাই মাদ্রাসার সামনে দুই প্রতারক একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে পুলিশ পরিচয়ে টাকা দাবি করে।

সংবাদ পেয়ে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১. মোঃ সেলিম মিয়া ও ২. মোঃ কবির আহম্মদ নামের দুই প্রতারককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া জুড়ী থানার হরিরামপুর গ্রামের আব্দুল মোতালিব ও মোঃ কবির আহম্মদ একই উপজেলার বেলাগাঁও এলাকার মৃত- হোছন আলীর ছেলে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই প্রতারককে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com