1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কেক কেটে দৈনিক প্রতিদিনের কাগজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৬৩ Time View

বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে প্রকাশ হতে যাওয়া দৈনিক প্রতিদিনের কাগজের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষ্যে ঘরো পরিবেশে কেক কেটে এর শুভ উদ্ভোদন করা হয়। দৈনিকটির প্রধান কার্যালয়ে রবিবার (৩১ জুলাই) বিকেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ খায়রুল আলম রফিকে সম্পাদনা ও ইয়াছমিন শিলার প্রকাশনায় দৈনিক প্রতিদিনের কাগজ আগামীকাল ১লা আগষ্ট প্রথম সংখ্যা বাজারে আসছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির সার্বিক সাফল্য কামনা করেন। প্রধান অতিথি বক্তব্যে দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের উপদেষ্ঠা নিয়াজী সেলিম আহমেদ বলেন, ‘নিরপেক্ষ সাংবাদিকতায় পত্রিকাটি দেশের সংবাদমাধ্যমে অবদান রাখবে বলে আমি আশা করছি।
পত্রিকাটির প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের উপদেষ্ঠা নিয়াজী সেলিম আহমেদ, বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বিডি২৪লাইভ ডট কমের এডিটর-ইন-চিফ আমিরুল ইসলাম, বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদের সাংগাঠনিক সম্পাদক সোহেল রেজা, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরি, বিশিষ্ট সমাজ সেবক জহুরুল ইসলাম মেহেদী, এসএম জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন , দৈনিক প্রতিদিনের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মির্জা সুবেদারী রাজা, সহ-সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com