1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো একটি শক্তিশালী রাষ্ট্র হবে- মৌলভীবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৪২৭ Time View

অগ্রযাত্রা সংবাদ: 
বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, পদ্মা সেতু দিয়ে আমরা তো শুধু শুরু করেছি। আমরা আরও এগিয়ে যাব। ২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো একটি শক্তিশালী রাষ্ট্র হবে।
তিনি আরও বলেন, দেশে কিছু দারিদ্র্য আছে। তবে দিন দিন তা কমে আসছে। এই জায়গা থেকেও আমাদের খুব শিগগিরই উত্তরণ হবে। আমাদের দেশে দরিদ্রতা কেমন ছিল তা দেখার জন্য কয়েক দিন পর এই প্রজন্মকে মিউজিয়ামে যেতে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আলিসারকুল এলাকায় অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষক অবমাননা সারা দেশে হচ্ছে না। এই তথ্যটি ভুল। ছাত্ররা শিক্ষকদের সম্মান করে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী আরো বলেন, লোডশেডিং একটি সাময়িক অবস্থা। সময়ের সঙ্গে এটি পরিবর্তন হয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com