1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে মিছির আলীর ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৪২০ Time View

(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স মিছির এন্ড ব্রাদার্স মটরস্ মালিক ও ওয়ালটন,সিঙ্গার,ভিশন কোম্পানীর কমলগঞ্জ এর ডিলার মরহুম মিছির আলীর ইসালে সওয়াব ও আত্মার শান্তি কামনায় শনিবার (৯জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিজ বাসভবনে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রায় ১৫ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামের মসজিদগুলোতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মিছির আলীর ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি,মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নানও মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিদ আলী ও ছাত্রলীগ নেতা হামীম মাহমুদ জয় সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মরহুম মিছির আলীর উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে অংশগ্রহণ করার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে দাওয়াত করা হয়। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন সেজন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।

মরহুম মিছির আলীর ছেলে শিবির সওদাগর ও শিবলু সওদাগর জানান, আমাদের বাবা দীর্ঘ ৪৫বছর ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন,ব্যবসায়ী জীবনে তিনি প্রায় একলক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমরা দুই ভাই যেন বাবার আদর্শ ধরে রাখতে পারি সেই দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com