1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সিলেটে বন্যার্তদের সহযোগিতায় ত্রাণ নিয়ে মাঠে বিমানবাহিনী

  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৪৩৭ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি এবার কাজ শুরু করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ত্রাণ বিতরণ ও বন্যার্তদের উদ্ধার করার লক্ষে দুই ধাপে হেলিকপ্টারের মাধ্যমে বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করেন বিমানবাহিনীর বিশেষ দল।

রোববার (১৯ জুন) সকালে বন্যার্তদের পাশে দাঁড়ানোর বিষয়টি প্রেস ব্রিফিং করে নিশ্চিত করেন বাংলাদেশ বিমানবাহিনী মৌলভীবাজারের শমশেরনগর স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন ওয়াসিম মোস্তাক।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী শমশেরনগর ইউনিয়নের স্কোয়াড্রন লিডার শাখাওয়াত হোসেইন, স্কোয়াড্রন লিডার জোবাইর আহমেদ। বিমানবাহিনী বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণকালে দেখতে পায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে সুনামগঞ্জ, তাহিরপুর, দিরাই ও জামালগঞ্জ উপজেলা।
প্রথমধাপে বেলা ১২টায় বিমানবাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে ২০ সদস্যের একটি দল নিয়ে এমআই-১৭ এইচএস হেলিকপ্টার যোগে শমশেরনগর স্টেশন হতে প্রায় ২ ঘণ্টা আকাশ পথে সিলেট সদর, সুনামগঞ্জ সদর ও সুনামগঞ্জের তাহিরপুর, দিরাই, জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা পর্যবেক্ষণ পরিচালনা করা হয়।

স্কোয়াড্রন লিডার নিজাম উদ্দীনের নেতৃত্বে এই পর্যবেক্ষণ মিশনের মাধ্যমে বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, হেলিকপ্টার ল্যান্ডিং, সাইট চিহ্নিতকরণ, যোগাযোগ ব্যবস্থা পরিস্থিতি নিরুপণ এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর পর্যবেক্ষণ দলের সাথে পাচঁজন সাংবাদিক ছিলেন।

পরে ২য় ধাপে ঢাকা থেকে দুপুর প্রায় আড়াইটায় সার্চ অ্যান্ড রিসকিউ ‘অগাস্টা’ নামে একটি বিশেষ হেলিকাপ্টারে ত্রাণসামগ্রী নিয়ে আসে শমশেরনগর বিমানবাহিনী স্টেশনে। পরে হেলিকপ্টারে করে বন্যার্তদের জন্য শুকনো খাবারের প্যাকেটগুলো নিয়ে যাওয়া হয় সিলেটে।

ত্রাণসামগ্রী পৌঁছানোর পর বিশেষ এই হেলিকপ্টারটি সিলেট-সুনামগঞ্জের ৬টি উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। বাংলাদেশ বিমানবাহিনীর এসব কার্যক্রমে নেতৃত্ব দেওয়া হয় বিমানবাহিনী শমশেরনগর থেকে। শমশেরনগর স্টেশন কাছে থাকায় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে বিমানবাহিনীর সব কার্যক্রম পরিচালনা সহজ হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা আরও জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আগ পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণসহ বাংলাদেশ বিমানবাহিনীর সব ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com