1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন(আইএসপিআর)

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৭১৬ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। প্রশাসনের অনুরোধে সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

বানের পানি ঢুকেছে সিলেট শহরেও। তলিয়ে গেছে রাস্তাঘাট। পানি ঢুকেছে বাড়িঘরেও। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের বিস্তীর্ণ এলাকা তলিয়ে রয়েছে বানের জলে। সিলেট সদরের সাথে এই দুই উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসি মানুষ। নগরীতে ৩৬টিসহ জেলায় মোট ৪৭৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সাবস্টেশনে পানি ওঠায় দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে, রোববার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা।

সুনামগঞ্জেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি ঢুকেছে শহরেও। সিলেট-সুনামগঞ্জ সড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল। সদরের সাথে সব উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষকে। এবারের বন্যাকে স্মরণকালের ভয়াবহ বন্যা বলছেন স্থানীয়রা। গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সুনামগঞ্জ জেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com