1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি-মৌলভীবাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক ১

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৬৮ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি ও বিদ্রæপাত্মক তথ্য প্রচারের দায়ে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কালারবাজার এলাকা থেকে ফেজবুক আইডির মালিক তোফায়েল আহমেদ অরফে হুমায়ূনকে আটক করে পুলিশ।

সে একাটুনা ইউনিয়নের খোজারগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
আটক তোফয়েল তার নামের একটি ফেসবুক আইডি থেকে ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রæপাত্মক ও মানহানিকর তথ্য প্রচার করে আসছিল । বিষয়টি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নজরে আসলে অপপ্রচারকারী তোফায়েলকে আটক করতে মাঠে নামে পুলিশ।

মডেল থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমানের তদারকিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কালার বাজার নামক স্থান থেকে ফেসবুক আইডির মালিক তোফায়েল আহমেদ ওরফে হুমায়ূনকে গ্রেফতার কতে সক্ষম হয় পুলিশ।
মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, বৃহস্পতিবার গ্রেফতারকৃত তোফায়েল আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com