1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

পদোন্নতি পেলেন ডাঃ ফজলুল হক সোহাইল

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৮৭৯ Time View

রফিকুল ইসলাম জসিম;

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃতী সন্তান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিনের ডাঃ ফজলুল হক সোহাইল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পেয়েছেন৷

আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের (পারসোনাল-৩) উপসচিব এ.এম. এম এহতেশামূন হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ১১ জনের ক্রমিক ১ নম্বরে ডা. ফজলুল হক (১২৮ ২১৭) কোড নাম্বরে উল্লেখ রয়েছে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন৷

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল,২০১৫ এর ষষ্ঠ গ্রেডে (৩৫৫০০-৬৭০১০) বেতনক্রমে এখন তিনি ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক বা প্রকল্প পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

ডা.ফজলুল হক সোহাইল ১ মার্চ ১৯৮৩ সালে কমলগঞ্জ উপজেলার আদমপুরের পশ্চিম জালালপুর গ্রামে মণিপুরি মুসলিম (পাঙাল) পরিবারে মরহুম মোঃ সবির উদ্দিন ও মোছাঃ জেবুন্নেছা খানমের কোলে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন তেতই গাঁও রসিদ উদ্দিন বিদ্যালয়ে৷ এইচএসসি শেষে করেন ২০০১ সালে সিলেট এমসি কলেজে। ফরিদপুর মেডিকেল কলেজ ২০০৯ সালে এমবিবিএস শেষ করেন৷ ২০১৩ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ৩২ ব্যাচ অর্জন করেন৷ এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল মেডিসিনের ওপর এমডি ডিগ্রী অর্জন করেন৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com