1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৩১ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন জাতীয় বাজেটে চা শ্রমিক ও জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবিতে দুপুর ১টায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী ও সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ স্বাক্ষরিত সংগঠনের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করা হয়। ৫ জুন রবিবার স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাড. মঈনুর রহমান মগনু সহ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের পূর্বে সভাপতি বিপ্লব মাদ্রাজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় মৌলভীবাজার জর্জ কোর্টের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও ইউপি সদস্য কাজল রায়, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা সংগঠক লিটন সুত্রধর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অগ্রসর ও রপ্তানিমুখী একটি শিল্প হলো চা শিল্প। সিলেট বিভাগের একমাত্র প্রতিষ্ঠিত শিল্প যাকে বলা হয়। প্রতিবছর বাজেট আসে বাজেট যায় কিন্তু এই ১৭০ বছরের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ এই মেহনতী চা শ্রমিকদের জীবনমানের কোন উন্নয়ন দেখা যায় না। ১২০ টাকা দৈনিক মজুরিতে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির সমাজে পরিবার চালানো অসম্ভব, কিন্তু মালিক তারা লাভ বজায় রাখছে আর কঠোর পরিশ্রম করে মালিককে লাভবান করে দিয়ে শ্রমিক তার ন্যায্য হিস্যাটুকু পাচ্ছে না। চা জনগোষ্ঠীর জন্য শিক্ষা, চিকিৎসার কোন আয়োজনও নাই। তাই আমরা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৫ টি দাবিকে সামনে রেখে আজ মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করতে যাচ্ছি। এই লড়াইয়ে সকল জনগণ যুক্ত হয়ে মজুরি বৃদ্ধি তথা ভূমির অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করবেন।
দাবিসমূহ;
১. চা শ্রমিকদের জন্য ভূমির বরাদ্দ দিয়ে স্বাস্থ্যকর স্থায়ী আবাসন ব্যবস্থা করা।
২. প্রত্যেকটি চা বাগানের স্বাস্থ্যকেন্দ্রসমূহে পূর্ণ চিকিৎসার আয়োজন নিশ্চিত করা এবং হেলথ্ কার্ড প্রদানের মাধ্যমে হাসপাতাল সমূহে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com