1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে বিরল রোগে আক্রান্ত বৃদ্ধের বেচেঁ থাকার আকুতি

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৯৭ Time View

আব্দুল বাছিত খান:  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বিরল রোগে আক্রান্ত ৬৫ বছর বয়সের এক বৃদ্ব। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বেচে থাকার আকুতি নিয়ে কাদছেন অঝোর ধারায়। কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মৃত সাজিদ মিয়ার পুত্র দুরুদ মিয়া একজন হতদরিদ্র লোক। প্রায় ৩৩ বছর মুন্সিবাজার ইউনিয়নে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৫ মাস পূর্বে দুরুদ মিয়ার মুখের বাম পাশে দাতের গুড়ায় একটি ফুস্কুড়ি উঠলে তা আস্তে আস্তে বড় হতে থাকে। চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল -ক্লিনিকে গিয়ে এপর্যন্ত প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে এখন নিরুপায় হয়ে পরেছেন। চিকিৎসকরা অপারেশন সহ উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু গরিব দুরুদ মিয়া আর্থিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা করাতে পারছেন না। এদিকে মুখের বাম পাশের টিউমারের মত জিনিসটি দিন দিন বড় হয়েই চলেছে। বাড়ছে অসহ যন্ত্রণা। অসহায় দুরুদ মিয়া চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। যাতে উন্নত চিকিৎসার জন্য ভালো একটা ব্যবস্থা করা যায়। মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার বলেন, দুরুদ মিয়া একজন হতদরিদ্র লোক। আমার ব্যক্তিগত তরফ হতে চিকিৎসার জন্য সামর্থ অনুযায়ী সহযোগিতা করেছি, বিত্তবানরা এগিয়ে আসার আহবান জানান তিনি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি গরীব অসহায় ব্যক্তিকে সহযোগিতা করতে চান তা হলে যোগাযোগ করুনঃ বিকাশ পার্সোনাল ০১৭১২-৫৭২৮৫৯(দুরুদ মিয়া) ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com