1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৮৪ Time View

বিশেষ প্রতিনিধি ঃ গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ১০ ঘন্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে শনিবার সকাল ৮টা পর্যন্ত চরম দুর্ভোগে আছেন যাত্রীরা।রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও যাত্রীরা সূত্রে জানা যায়, জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। শুক্রবার  রাত ১০টার মৌচাক রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটলেও উদ্ধারে তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। হলে ১০ ঘন্টা ধরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে জয়দেবপুর, মৌচাক, কালিয়াকৈর হাইটেক সিট, টাঙ্গাইলের মির্জাপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে আটকে আছে। ফলে শনিবার সকাল ৮টা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েছেন লাইনচ্যুত ট্রেনসহ বিভিন্ন ট্রেনের যাত্রীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হওয়ার পর ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। আশা করছি, খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com