1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বাল্য বিয়ে দেওয়ায় কনের বাবার ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬১ Time View

স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসনের তৎপরতায় ১০ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ে আয়োজনে সংশ্লিষ্টতা থাকায় মেয়ের বাবা মো. শামীমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ এ আদালত পরিচালনা করেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো.আনিছুর রহমান উপস্থিত ছিলেন।সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, যশোর শহরের সিটি কলেজ পাড়ার ৩ নম্বর কলোনীর মো. শামীম তার মেয়েকে বিয়ে দিচ্ছে খবর পেয়ে প্রশাসন সেখানে হাজির হয়। ১০ম শ্রেণি পড়ুয়া ১৬ বছর ৮ মাস ২৯ দিন বয়সী মেয়ের বিয়ের আসরে অনেক মানুষের উপস্থিতি ও সাজসজ্জিত অবস্থায় পাওয়া যায়।

এ সময় ঐ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জানতে পেরে পাত্রপক্ষ বিয়ের আসরে আসা থেকে বিরত থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com