1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে নদীগর্ভে বিলীন হচ্ছে যাত্রী ছাউনি, কর্তৃপক্ষ উদাসীন!

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫১ Time View

খ ম জুলফিকার::মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার খেয়াঘাটের যাত্রী ছাউনি সুষ্ঠু তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে করিমদাদ মিয়া ঘাটের একমাত্র যাত্রী ছাউনি। এ সুযোগে স্থানীয় প্রভাবশালী মহল ইট লোহা খুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, এ যাত্রী ছাউনিটির দুই ভিত্তি স্তম্ভ নদী ভাঙনের কারণে এরইমধ্যে নদীগর্ভে চলে গেছে। মূল কাঠামো কোনো রকম নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। যা যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

 

স্থানীয় বাসিন্দা হাজী নোমান আহমদ জানান, ১৯৯৪ সালে দিকে জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজিরবাজার খেয়াঘাট সংলগ্ন এ যাত্রী ছাউনিটি স্থাপিত হয়।

জেলার সাথে উক্ত এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম ককাজিরবাজার খেয়াঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক মানুষ চলাচল করার কারণে এ যাত্রী ছাউনির উপযোগিতা অধিক। কিন্তু দীর্ঘদিন ধরে অযত্ম অবহেলার ফলে যাত্রী ছাউনিটি নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় শিক্ষক খসরুজ্জামান বলেন, যাত্রী ছাউনিটি নদী পারাপার করা যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌকার জন্য অপেক্ষারত মানুষ সেখানে বসে সময় কাটায়। এটি বিলীন হয়ে গেলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com