1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কুলাউড়ায় লিচু গাছ থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩৬৩ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় লিচু গাছে উঠে লিচু পাড়ার সময় গাছ থেকে ছিটকে পড়ে মো. ওয়াহিদ আহমদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওয়াহিদ উপজেলার গাজীপুরের মাস্টার দোকান এলাকার রেনু মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড সদস্য ফজলুল আওয়াল। তিনি জানান, সোমবার (১৫ মে) দুপুর ১টার দিকে ওয়াহিদ মেরিনা চা বাগানে যান। সেখানে গিয়ে লিচু পাড়তে গাছে উঠেন। হঠাৎ গাছ থেকে ছিটকে পড়ে গুরুতর আহন হন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওয়াহিদকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার তিনি মারা যান। ফজলুল আওয়াল আরও জানান, ওয়াহিদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com