1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শ্রীমঙ্গলে ছিনতাই কালে ৩ সিএনজি ছিনতাইকারী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪২৯ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ

মৌলভীবাজারে সিএনজি ছিনতাইকালে ৩ ছিন্তাইকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে যাত্রী সেজে সরকারবাজার যাবার কথা বলে শ্রীমঙ্গল গদারবাজার থেকে একটি সিএনজি ভাড়া নেয়। যাত্রাপথে ভুনবীর ইউনিয়নের রুন্তমপুর এলাকার আয়ূব আলী ফিলিং স্টেশনের সামনে যাত্রীদের মাধ্যে দ্বীন ইসলাম সাগর নামের একজন চালককে গাড়ী থামাতে বলে।

সিএনজি চালক জাফর গাড়িটি থামানোর পর দ্বিন ইসলামসহ অন্য দুই ছিন্তাইকারী চালককে মারধর করে তার কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নিয়ে সিএনজি নিয়ে পালাতে চাইলে চালক চিৎকার শুরু করে। চালকের চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে তিন ছিন্তাইকারীকে আটক করে। পরে হাইওয়ে থানায় খবর দেন। হাইওয়ে থানার পুলিশ গিয়ে তিন ছিন্তাইকারীকে আটক করে এবং সিএনজি চালকসহ সিএএনজিটি উদ্ধার করে।

আটককৃত ছিন্তাইকারীরা হলেন, সিলেট জালালাবাদ থানা এলাকার মো. দ্বীন ইসলাম সাগর, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মো. জমির হোসেন, সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বুরহান উদ্দিন।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com