1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট প্রেমিকা!

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৪০৬ Time View

স্টাফ রিপোর্টার: প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রেমিকা। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমিকের পাঠানো সিএনজি অটোরিক্সায় দেখা করতে আসেন প্রেমিকা। সাথে ছিলেন আপন ছোটবোনও। সকালে বাড়ি থেকে বের হয়ে ঘুরাঘুরির একপর্যায়ে প্রেমিকা দূর্ঘটনায় কবলিত হন। বৈদ্যুতিক তারে পড়ে আগুনে ঝলসে যাওয়া প্রেমিকা সিপা বেগম (১৫) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার পর থেকে সাথে থাকা ছোটবোন ও দুই ছেলে (কথিত প্রেমিক) সিএনজি নিয়ে সটকে পড়েন।

দূর্ঘটনাটি ঘটে ০৭ মে শনিবার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ভূমি অফিসের পেছনের একটি টিলা এলাকায়।

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা জামাল মিয়ার মেয়ে সিপা বেগম (১৫) এর সাথে মোবাইল ফোনে প্রেম হয় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা জীবন (কথিত প্রেমিক) নামক ছেলের সাথে। সেই সুবাদে প্রেমিকের পাঠানো সিএনজি অটোরিক্সায় জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরতে আসেন সিপা বেগম। দূর্ঘটনার পর সন্ধ্যায় কুলাউড়া থানা পুলিশের কাছে সিপার বাবা-মা জানান বাড়ি থেকে বের হওয়ার সময় সাথে তার ছোটবোনসহ দুইজন ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি অফিসের পেছনে উচু টিলার পাশ দিয়ে প্রবাহিত পল্লীবিদ্যুতের ১১ কেভি লাইনে বিকট শব্দ শুনেন স্থানীয়রা। তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। লাইনের নিচে এক মেয়ের গায়ে আগুন জ্বলছে দেখে স্থানীয় শিশুরা চিৎকার করলে আশপাশের মানুষজন ছুটে আসেন। তাৎক্ষণিক সিপা বেগমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। সিপা বেগমের গলা থেকে কোমর পর্যন্ত বিদ্যুতের আগুনে ঝলসে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আহত সিপা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার্ড করলে বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সিপা বেগম।

তবে সিপা বেগমকে আনতে যাওয়া সিএনজি অটোরিক্সা ও তার বোন তানজিনাসহ প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনার মূল রহস্য জানা সম্ভব হয়নি।
এদিকে খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মহসিন ঘটনাস্থলে যান। পরবর্তীতে তিনি কুলাউড়া হাসপাতালে গিয়ে সিপার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

সিপার দেয়া মোবাইল নাম্বার অনুসারে তার মা ও বাবাকে জানালে সন্ধ্যায় তারা কুলাউড়া থানায় এসে জানান, সহপাঠীদের নিয়ে ঈদে ঘুরতে বাড়ি থেকে সিপা ও তার ছোটবোন (তানজিনা) সহ চারজন সিএনজি অটোরিক্সাযোগে বের হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com