1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

নির্বিঘ্নে ঈদ যাত্রা ও পর্যটকদের নিরাপত্তায় জেলা পুলিশের বিশেষ তৎপরতা

  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৬৭ Time View

অগ্রযাত্রা সংবাদ ঃ

ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ অভিযান পরিচালনা করছে মৌলভীবাজার জেলা পুলিশ।জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ। জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ এ বিষয়টি মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন।


এছাড়াও পর্যটন শহর খ্যাত মৌলভীবাজার জেলায় বিভিন্ন দর্শনীয় স্থানে ঈদের ছুটিতে নানা বয়সী পর্যটকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা বিধানে টুরিস্ট পুলিশের সাথে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা বিধানে কাজ করছে জেলা পুলিশ মৌলভীবাজার।

এবার ঈদ উল ফিতরের ছুটিতে দেশের বিভিন্নপ্রান্ত থেকে মৌলভীবাজারে রেকর্ড পরিমাণ পর্যটকদের আগমন ঘটেছে। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন স্পটগুলো ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি চালানো হচ্ছে।মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার নেতৃত্বে সার্বিক তদারকি করছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) , সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com