1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে কুড়িয়া পাওয়া লাখ টাকা আত্মসাৎ করলেন এক সিএনজি চালক-ভিডিও সহ

  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৭১০ Time View

আব্দুল বাছিত খানঃ মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া (দিঘলগজী) গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র সিএনজি চালক আব্দুর রহমান (৩০) এর বিরুদ্ধে কুড়িয়ে পাওয়া ১ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এনিয়ে প্রত্যক্ষদর্শী কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মাসুক মিয়ার স্ত্রী শিরিনা বেগম স্বপ্না গত ২ মে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। এস এল নং-৭৬৭। থানার অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৭ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে শিরিনা বেগম স্বপ্না মৌলভীবাজার সদরের স্লুইচ গেইট এলাকায় যাবার জন্য সিএনজি চালক আব্দুর রহমান এর সিএনজি মৌলভীবাজার -১২-৯৬৯১ হয়ে মৌলভীবাজার চৌমোহানায় গাড়ি থামিয়ে অপর দুই যাত্রী সম্ভত স্বামী স্ত্রী হবেন তারা নেমে যান। দুই যাত্রী নামার পরে আমি দেখতে পাই ১টা ১০০০ হাজার টাকার বান্ডেল পাই গাড়ীর পিছনের সিটে পরে আছে। সাথে সাথে আমি ড্রাইভার আব্দুর রহমান কে বলি টাকার বাণ্ডেল এর কথা। ড্রাইভার বলে গাড়ীতে দুই জন যাত্রী তার পরিচিত হয় তাদেরকে টাকা ফেরত দেবে বলে টাকার বান্ডেল আমার কাছ থেকে নিয়ে যায়। এ ঘটনা আমি বাসায় গিয়ে আমার স্বামীকে বলিলে আমার স্বামী সিএনজি চালক আব্দুর রহমান এর সাথে যোগাযোগ করলে সে টাকা পাওয়ার কথা স্বীকার করে এবং এব্যাপারটা কারো সাথে না বলার জন্য অনুরোধ করে এবং আমার স্বামীকে ১০০০০/দশ হাজার টাকা দিবার জন্য অফার করে। আমার স্বামী তা গ্রহণ করেন নাই বরং তিনি ড্রাইভারকে বলেছেন প্রকৃত মালিক খোজে টাকা ফেরত দেওয়ার জন্য।

এঘটনার পর থেকে সিএনজি চালক আব্দুর রহমান কালেঙ্গা ষ্ট্যান্ডে আসা বন্ধ করে নিজেকে আত্মগোপনে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

এব্যপারে সিএনজি চালক আব্দুর রহমান এর মুঠোফোনে কল দিলে প্রথমে টাকা পাওয়ার কথা স্বীকার করে পরে তা অস্বীকার করেন। যা ইচ্ছা লিখতে বলেন।

নির্মান শ্রমিক সভাপতি আব্দুল মিয়া জানান, ঘটনা জেনে আমি তাহার সাথে যোগাযোগ করলে ১লাখ টাকা কুড়িয়ে পাবার কথা স্বীকার করে আব্দুর রহমান।প্রকৃত মালিক টাকা গুলা যেন তার হাতে পায় প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

কালেঙ্গা টু কোর্ট সিএনজি ষ্টান্ড এর পরিচালক ইউসুফ মিয়া জানান, এঘটনায় আমি আব্দুর রহমান এর সাথে যোগাযোগ করলে সে টাকা পাওয়ার কথা স্বীকার করে,টাকা আমাদের জমা দেওয়ার কথা থাকলেও  এখন পর্যন্ত টাকা আমাদের অফিসে জমা দেয় নাই এবং সে নিয়মিত ষ্ট্যান্ডে গাড়ী সিরিয়ালে লাগাচ্ছেনা।  এবিষয় আমরা কাউন্সিলর আসাদ হোসেন মক্কুর কাছে জানাই। পরে জনস্বার্থে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।।

 

মামলার বাদী শিরিনা বেগম স্বপ্না 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com