

নিজস্ব প্রতিবেদকঃ
‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ উক্ত প্রতিপাদ্য কে ধারণ করে মহান মে দিবস উদযাপন করেন ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ আঞ্চলিক শ্রম দপ্তর।
আজ রবিবার (০১লা মে ২০২২) খ্রিস্টাব্দে সকাল ৯.০০ ঘটিকায় আন্তর্জাতিক জাতীয় শ্রমিক দিবস অর্থাৎ মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ, জনাব মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা) পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।








Leave a Reply
You must be logged in to post a comment.