

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জমির আলী (৫১)কে আটক করে।
আটক মাদক কারবারি সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের আতর আলীর ছেলে এসময় মাদক সাপ্লায়ের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ১৮ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.