

কুলাউড়া প্রতিনিধি ঃ
অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে গত ২২ এপ্রিল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউপির অন্তর্গত মনসুর সাকিনের হিমাচল সিটি গেইটের পাশে লকুছ মিয়ার কলোনীর গেইটের ভিতর হইতে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য ১। শিবলু মিয়া (৩৫), পিতা-মৃত ওয়ারিছ আলী, মাতা-সরলা বেগম, সাং-কাটখাই, ১১নং শরীফগঞ্জ ইউপি, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, ২। মাকিম মিয়া (৩৮), পিতা-গফুর মিয়া, মাতা-মৃত খয়রুন নেছা, সাং-মনসুর, ৬নং কাদিপুর ইউপি, ৩। শেখ সাজেদ আহমদ (২৮), পিতা-শেখ রজমুল, মাতা-রুসনা বেগম, সাং-মধ্য জয়পাশা, কুলাউড়া পৌরসভা, উভয় থানা-কুলাউড়া, ৪। রুমন মিয়া (২৩), পিতা-নুরুল ইসলাম, মাতা-হোসনে আরা বেগম, সাং-বাছিরপুর, চাক্কাটিলা, থানা-জুড়ি, সর্ব জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হইতে একটি নাম্বার বিহীন সবুজ রংয়ের দুই লাইট বিশিষ্ট পুরাতন সিএনজি অটোরিক্সা উদ্ধার করিয়া জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় সিএনজি গাড়ীটি সিলেটের জালালাবাদ থানা এলাকা হইতে চুরি করিয়া আনিয়াছে। আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৬(০৪)২০২২ রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
থানা এলাকার চুরি, ডাকাতি প্রতিরোধ ও মাদক নিমূর্লের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।








Leave a Reply
You must be logged in to post a comment.