1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

এডিসি থাপ্পড় মারলেন এক পুলিশ কনষ্টেবলকে-ভিডিও ভাইরাল

  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৯২ Time View

নিজস্ব প্রতিবেদক ঃ পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, এডিসি হারুন তার অধস্তন পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারছেন। রাজধানীর নিউমার্কেট এলাকায় মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলাকালে এই ঘটনা ঘটান এডিসি হারুন। তার এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও সমালোচনা করছেন অনেকে।

ভিডিওটিতে দেখা যায়, নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশ সদস্যদের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিচ্ছিলেন এডিসি হারুন। এ সময় এক পুলিশ সদস্য তার ‘গুলি শেষ হয়ে গেছে’ বলায় তাকে থাপ্পড় মারেন এডিসি। তার এমন কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। ওই সময় ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় এডিসি হারুনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এ বিষয়ে বুধবার বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমি ভিডিও দেখিনি, কী পরিস্থিতিতে এডিসি অন্য সদস্যকে থাপ্পড় মেরেছেন। রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় ‘পুলিশের আচরণ ও অবস্থান ছিল ব্যবসায়ীদের পক্ষে’- শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এটা একদম অমূলক ও ভিত্তিহীন অভিযোগ। যখন দেখলাম কেউ কথা শুনছে না তখন আমরা অ্যাকশনে গেছি। পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। একটা ছাত্র আহত হওয়ায় সারা ঢাকা শহরে আগুন জ্বলে গেল! কিন্তু পুলিশের আসলে কোনো লাভ নেই। আমরা চাই না সংঘাত হোক, কেউ আহত হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com