1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনে অজ্ঞাত নারীর মরদেহ

  • Update Time : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৯৩ Time View

বিশেষ প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ১৯ এপ্রিল রাতে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রাম এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
পরে ওই অজ্ঞাত নারীর মরদেহ বুধবার ২০ এপ্রিল সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন বলেন, গুপ্তগ্রাম এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে অজ্ঞাত (৪২) নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি কখন ঘটেছে তা কেউ বলতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com