1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে বোরো ধান কাটার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বরুনা এলাকায় বোরো ধান কাটার উৎসব আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জমিতে ব্রি ধান-৫৮ কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. সামসুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি ও স্থানীয় কৃষক জমির মালিক মো. ইউসুফ মিয়া।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৬ হাজার ৮০০ হেক্টর জমি। ধানের দাম ভালো পাওয়ায় এ বছর বোরো আবাদ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৫০ হেক্টর জমি। জেলার বিভিন্ন এলাকায় ধান পাকতে শুরু করেছে, ঝড়, শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢল আসার আগে ধান কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com