1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ফুলবাড়িয়ায় বরুকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবন শুভ উদ্বোধন 

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার বরুকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল (১২ এপ্রিল ২০২২) মঙ্গলবার বিকাল ৪ টায় বরুকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দময় পরিবেশে ৪তলা নবনির্মিত ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ক কমিটির সভাপতি ও বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোসলেম উদ্দিন সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই ভবন আমি করি নাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন। তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তিনি বলেন আগামী ছয় মাসের মধ্যে স্কুলের চারদিকে বাউন্ডারী করে দিবো। তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমিন বিউটি, জেলা পরিষদের সদস্য রুহুল আমীন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া আওয়ামী লীগ নেত্রী জনাবা সেলিনা আক্তার সালমা, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কামরুজ্জামান জামান, ১১নং রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া শিমুল, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন। ।

কুমাশইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,বরুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহদাত হোসেন,আওয়ামীগ নেতা মনির আহমেদ চন্জল, চান্দালী মেম্বার, ওয়াদুদ মেম্বার প্রমুখ। সভাপতির দায়িত্ব পালন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব তারিকুল ইসলাম তারেক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com