1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে মাত্র একশত বিশ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৩ জন

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৭৪ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ

মাত্র একশত বিশ টাকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন প্রবাসী অধ্যুসিত মৌলভীবাজার জেলার ৫৩ জন চাকরিপ্রার্থী। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে ৫৩ জন চাকরিপ্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

গত ২২ থেকে ২৪ মার্চ তিনদিন ব্যাপী মৌলভীবাজার শহরতলীর পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত প্রার্থীদের নিয়ে অত্যন্ত সচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ পক্রিয়াটি সম্পন্ন হয়।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাচাই শেষে ৩শত ৭৫জন পুরুষ ও ৪১জন নারী গত ২৯ মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ওই পরীক্ষায় মোট ৮৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ ৮৩ জন প্রার্থী শনিবার ৯ এপ্রিল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। মৌখিক পরীক্ষা শেষে নারী ও পুরুষ ৫৩ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) যে সিস্টেম চালু করে দিয়েছেন তা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। তিনি বলেন, কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এসময় তিনি নিয়োগপ্রাপ্ত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com