1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

চরপাড়ায় চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে শান্ত খুন : পিবিআই পুলিশের হাতে গ্রেফতার -০৩

  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫৬০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ থেকেঃ 

ময়মনসিংহে শরীফ চৌধুরী ওরফে শান্ত হত্যাকান্ডের একদিনের মধ্যে মুলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়। আভ্যন্তরীণ কোন্দল ও চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে শান্তকে হত্যা করা হয়েছে বলে গ্রেফতারকৃতরা দাবি করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের এসপি গৌতম কুমার বিশ্বাস আজ শনিবার (০৯ এপ্রিল ২০২২) তারিখ দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার আরো বলেন, গত ০৬ এপ্রিল দিবাগত রাতে চরপাড়ায় চৌধুরী ক্লিনিকের গলিতে শরীফ চৌধুরী ওরফে শান্তকে উপুর্যপুরি ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে ঘাতকচক্র পালিয়ে যায়।

খবর পেয়ে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের দিক নির্দেশনায় ইউনিট ইনচার্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সহযোগিতায় ময়মনসিংহ টিম ছায়া তদন্ত শুরু করে। তিনি আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিবিড় পর্যালোচনায় হত্যাকান্ডে জড়িতদেরকে সনাক্ত করা হয়।

পরবর্তীতে পিবিআইয়ের চৌকস টিম পিবিআই হেডকোয়ার্টার্স এলআইসির সহায়তায় দ্রুততম সময়ে খুনিচক্রের অবস্থান নির্ণয় করে। খুনি চক্রটি বার বার তাদের অবস্থান পরিবর্তন ও নিজেদেরকে আত্নগোপনের চেষ্ঠা করে। চক্রটির সব চেষ্ঠা ব্যর্থ করে শুক্রবার ভোরে নারায়নগঞ্জের ফতুল্লার ভিন্ন স্থানে অভিযান চালিয়ে শান্ত হত্যাকান্ডের মুলেহোতা রাকিবুল হাসান তপু, মোঃ শান্ত ইসলাম ও আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে পরাণগঞ্জ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আলামত উদ্ধার করে পিবিআই।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরো বলেন, নিহত শরীফ চৌধুরী শান্ত ও হত্যাকান্ডে জড়িত আসামীরা পরস্পর বন্ধু এবং এলাকায় একত্রে চলাচল করত। এছাড়াও তারা চরপাড়া এলাকার ফুটপাতে অস্থায়ী দোকান থেকে সাপ্তাহিক চাঁদা সংগ্রহ করত। গত ১০/১৫ দিন আগে নিহত শান্ত তার বন্ধু-বান্ধবদের ছেড়ে আলাদা গ্রুপ তৈরি করে এবং চাঁদা আদায়ে নিজের আধিপত্য বজায় রাখে।

এমনকি বন্ধুদেরকে তার গ্রুপে যোগ দিতে নানাভাবে চাপ প্রয়োগ ও হুমকি দেয় নিহত শান্ত। এতে চক্রটি প্রতিশোধ পরায়ন ও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে তাদের মাঝে উত্তেজনা চলছিল। গত ৬ এপ্রিল রাতে চক্রটি ওৎ পেতে থাকাবস্থায় চরপাড়া চৌধুরী ক্লিনিকের গলিতে শান্তকে একা পেয়ে অতর্কিত হামলা করে ও উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শুধুমাত্র চাদার টাকা নিয়েই এ হত্যাকান্ড না অন্য কোন মোটিভ রয়েছে, এ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, তদন্ত চলছে, তদন্ত শেষে সব কিছু পরিস্কার করে বলা সম্ভব। এ ছাড়া গ্রেফতারকৃতদের তথ্য মতে, এ হত্যাকান্ডে আরো দুইজনকে গ্রেফতারে পিবিআই টিম মাঠে রয়েছে বলে পলিশ সুপার দাবি করেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর-২৭, তাং-৭/৪/২০২২ দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আজ শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com