1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

প্রতিবন্ধিকে ধর্ষণের দায়ে যুবক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৫২ Time View

শ্রীমঙ্গল প্রতিনিধি ঃ

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের উদনাছড়ায় এক প্রতিবিন্ধী যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রমন প্রধান (৩০)। এক সন্তানের জনক রমন উদনাছড়া ৮নং বস্তির মৃত সুদর্শন প্রধানের ছেলে।বুধবার মধ্যরাতে তাকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
বুধবার রাত ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘ধর্ষণের শিকার মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে পাঠানো হবে। আসামি রমন প্রধানকেও বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।’
স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, সোমবার রাত (৪ এপ্রিল) দুইটার দিকে মেয়েটি দন্ডপূজা শেষে বাড়িতে ফিরছিল।এসময় পাশের বাড়ির রমন তাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে বাড়ির পাশে নির্জন স্থানে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্ঠা করা হয়। পরে তিনি বিষয়টি থানায় অবগত করেন।
এ ঘটনায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রমন প্রধানকে গ্রেফতার করে।সেই সঙ্গে নির্যাতিতা মেয়েকে থানায় নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com