1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে আসামী ধরতে গিয়ে পা ভাঙলো পুলিশ সদস্যের

  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৭৬৮ Time View

কমলগঞ্জ প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুরে নারী নির্যাতন মামলার আসামীর ধাক্কায় খাদে পড়ে পা ভেঙে হাসপাতালে মৃত্যুঞ্জয় নামের এক পুলিশ সদস্যের। তবে পলাতক ওই আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সোমবার(৪ এপ্রিল) রাতে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসীতে নারী নির্যাতন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইব্রাহিম মিয়াকে গ্র্রেফতারে অভিযানে পরিচালনা করেন কমলগঞ্জ থানার চার পুলিশ কর্মকর্তা।

এসময় তাকে রাস্তার উপরে পেয়ে হাত ধরেন এএসআই মৃত্যুঞ্জয় সরকার। এসময় রাস্তা থেকে ১০-১৫ ফুট নীচে ধাক্কা দিয়ে আসামী ইব্রাহিম পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই এএসআই মৃত্যুঞ্জয়ের বাম পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। পলাতক ইব্রাহিম মিয়া দক্ষিণ কানাইদাসী গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
এ ব্যাপারে উপ-পরিদর্শক এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে ধরতে সর্বাত্মক চেষ্ঠা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com