1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

আরজেএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪০৯ Time View

স্টাফ রিপোর্টারঃ ২৮ মার্চ ২০২২ সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন সেগুনবাগিচা, ঢাকায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে আরজেএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ড. খান আসাদুজ্জামান, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু, এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ বাহাউদ্দিন, সামাজিক বন পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এ ইব্রাহিম ভূঁইয়া, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র মহাসচিব মোঃ শামছুল আলম, প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হাজী মোঃ মোহসীন উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাহিদ হাসান জিন্নাহ, মোঃ বাহাউদ্দিন, সেকেন্দার আলম শেখ, সালাম মাহমুদ, মোঃ শামসুল আলম, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জামাল সিকদার, সাজ্জাদ আলম খান সজল, সিদ্দিকুর রহমান আজাদী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরজেএফ স্মারক সম্মাননা ১০ জনকে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন, স্বাধীনতার ৫১ বছরে আমরা দেশ ও জনগণের পক্ষে কাজ করে চলছি। আর আরজেএফ তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে চলেছে। ১৫ বছরে আরজেএফ’র অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমরা আমাদের কর্মকান্ড দিয়ে ঐক্যবদ্ধভাবে আরজেএফকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আরজেএফ গণমাধ্যমের কথা বলে এই স্লোগানকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বান্দরবান থেকে সুন্দরবনসহ সকল পর্যায়ের সাংবাদিকদের দৌরগড়ায় নিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com