1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ভাবিকে ধর্ষণের দায়ে দেবর আটক

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৬৯ Time View

বিশেষ প্রতিনিধি ঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাবির দায়ের করা ধর্ষণ মামলার ১০ মাস পর মো. তারেক রহমান নামে (২৪) এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার (২৬ মার্চ) রাতে উপজেলার গাংচিল বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তারেক রহমান কোম্পানীগঞ্জের ৮ নম্বর চর-এলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাসেমের ছেলে। তারেক সেই ভাবির দেবর বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তারেক রহমান আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গত বছরের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় মো. তারেক রহমানকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।
গত বুধবার (২৩ মার্চ) মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়ন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
এসপি আরও জানান, শনিবার রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও তানভীরুল হক চৌধুরী অভিযান চালিয়ে মামলার ১০ মাস পর এজাহারভুক্ত পলাতক আসামি তারেক রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com