1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

দীর্ঘ ৩৭ দিন পর কাজে যোগদান করলো চা শ্রমিকরা

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৮ Time View

কমলগঞ্জ প্রতিনিধি :শেষ মেষ দলই চা বাগানের চলমান সমস্যার সমাধান হলো দীর্ঘ ৩৭ দিন পরে।

গতকাল ০৩/০৯/২০২০ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় এক মতবিনিময় ও আলোচনা সভা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রম পরিচালক শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক, নাহিদুল ইসলাম,কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনাব আশেকুল হক,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি,আরিফুর রহমান,দলই চা বাগানের উর্ধ্বতন কর্মকতা বৃদ্ধ সহ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক,রামভজন কৈরী,মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী সহ চা শ্রমিক নেতারা।বৈঠকে আলোচনা শেষে বিতর্কিত দলই চা বাগান ব্যবস্থাপা আমিনুল ইসলাম কে বদলি ও দলই টি কোম্পানির মালিক পক্ষের দায়ের করা মামলা দ্রুত সময়ে প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়। এরপর বেলা ১২ঃ৩০মিঃ থেকে দলই চা বাগানের শ্রমিকরা কাজে যোগদান করেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, বৃহস্পতিবারে বৈঠকে দলই চা বাগানের শ্রমিকের দাবি অনুযায়ী বির্তকিত ব্যবস্থাপক আমিনুল ইসলাম কে বদলি ও চা শ্রমিকের উপর করা মামলাটি দ্রুত সময়ে প্রত্যাহারের আশ্বাস প্রদান করে মালিক পক্ষ।

সেই আশ্বাসের সন্তোষ প্রদান করে ৩৭ দিন পর দলই চা বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর থেকে কাজে যোগদান করেছেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন দলই চা বাগানের মালিক পক্ষের দেওয়া আশ্বাস পূরণ হলে আর কোন সমস্যা দলই চা বাগানে থাকার কথা না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com